মালফুযাত
১০০%
কুরআন হক-বাতিলে ব্যবধানকারী
হাকীমুল উম্মত আশরাফ আলী থানভী রহ. বলেন, কুরআনের একটি উপাধি হচ্ছে ফুরকান। তথা সত্য-মিথ্যার মাঝে ব্যবধানকারী। এতে বুঝা যায়, কুরআন সবসময় ঐক্যই সৃষ্টি করে না, কোথাও একতা সৃষ্টি করে আবার কোথাও পয়দা করে বিরোধ। যারা হকের উপর প্রতিষ্ঠিত তাদের সাথে ঐক্য প্রতিষ্ঠার নির্দেশ দেয়। আর যারা প্রতিষ্ঠিত বাতিলের উপর তাদের থেকে বিচ্ছেদের হুকুম প্রদান করে।