মালফুযাত
১০০%
চারিত্রিক উন্নতি করতে কোন বুযুর্গের সুহবাত আবশ্যক
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, প্রত্যেকের প্রতিনিয়ত তার চারিত্রিক উন্নতি অবনতির মোহাসাবা হিসাব নিকাশ করা আবশ্যক। কিন্তু বাস্তব কথা হলো প্রতিদিন নিয়মতান্ত্রিক ভাবে নিজের হিসাব নিকাশ করা একাকি সম্ভব না। এজন্য একজন শায়েখের সাথে ইসলাহী সম্পর্ক করা জরুরী। তার হাতে নিজের লাগাম তুলে দিতে হবে, নিজেকে মিটাতে হবে, তখন চারিত্রিক উন্নতি আসবে।