মালফুযাত
১০০%
মানুষ হতে হলে থানবীর রহ. কিতাব পড়তে হবে
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম একদিন ছাত্রদের লক্ষ করে বলেন, প্রত্যেক শতাব্দিতে একজন মুজাদ্দিদের আগমন হয়। তিনি মৃত সুন্নাতকে জীবিত করেন। দ্বীনের মাঝে যে সকল বদদ্বীনি প্রবেশ করে তা সংশোধন করেন। বিগত শতাব্দির মুজাদ্দিদ ছিলেন হযরত থানবী রহ.। তিনি দ্বীনের সকল বিষয়ে সংস্কারের কাজ করেছেন। বিশেষ করে লেনদেন-আচার ব্যবহার যে দ্বীনের অন্তর্ভুক্ত, উলামারাও তা ভুলে গিয়েছিল। অথচ এটা দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তা‘আলা সব ক্ষমা করলেও বান্দার হক ক্ষমা করবেন না। আর যার লেনদেন আচার ব্যবহার ঠিক নেই, সে তো কোন মানুষের কাতারেই পড়ে না। তাই প্রকৃত মানুষ হতে হলে থানবী রহ. এর কিতাব পড়তে হবে। অন্যদের কিতাব পড়ে বুযুর্গ হওয়া যাবে, কিন্তু মানুষ হওয়া যাবে না।