অনর্থক শব্দ লিখাও অপচয়

মুফতী মনসূরুল হক সাহেব৬ ডিসেম্বর, ২০২২উলামা তোলাবা, বিবিধ, দীন শিক্ষা ও তাহ্ক্বীক্বাত

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম একদিন বুখারী শরীফের দরসে বললেন, আমরা একবার হযরত হারদুঈ রহ. এর দরবারে গেলাম। হুজুর আমাদের বললেন, দেশে কবে ফিরা হবে লিখিত জানাও। আমি লিখলাম আগামী অমুক তারিখে। হুজুর বললেন, মিঞাঁ এখানে যে “আগামী”লিখেছো এর কি ফায়দা? তুমি তো আর গত অমুক তারিখে যাবে না। তাহলে যে শব্দ দ্বারা নতুন কোন ফায়দা হয় না, সে শব্দ লিখা কি অপচয় না? হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর আমাদেরকে বললেন, আমিও তোমাদের বলছি, যে শব্দই লিখ বা বলো তার কোন ফায়দা থাকতে হবে। মুখে যা আসে তা বলে দিলে চলবে না। প্রত্যেক কথারই আল্লাহর কাছে হিসাব দিতে হবে।

অনর্থক শব্দ লিখাও অপচয় | ইসলামী যিন্দেগী