গুনাহ থেকে দূরে থাকা
অনেক বড় এক ব্যবসায়ী আমাদের মাদরাসার উস্তাদ হযরত শাইখুল হাদীস যাকারিয়া রহ.-এর খলীফা কারী আমীর হাসানের কাছে শান্তির উপায় জানতে এসেছিল। অথচ তখন তার মাসিক ভাতা ছিল মাত্র একশত টাকা। এতে বুঝা যায়, সম্পদের সঙ্গে শান্তির কোন সম্পর্ক নেই। তবে আল্লাহকে ভুলে যাওয়া থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। অর্থাৎ গুনাহ থেকে দূরে না থাকলে আল্লাহকে স্মরণের পূর্ণ ফায়দা হয় না। যখন স্মরণ পূর্ণ হবে, তখন শান্তিও পরিপূর্ণ হবে। স্মরণ অপূর্ণ হলে শান্তিও অপূর্ণ হবে। ‘পরিপূর্ণ স্মরণ’ এ কথার উদ্দেশ্য হচ্ছে- এর বিপরীত কর্ম থেকে দূরে থাকা। যেমন পূর্ণ গরম পেতে হলে অবশ্যই এর বিপরীত ঠাণ্ডা পরিত্যাগ করতে হবে। যেমন, কোন অফিসারের সব গুণ আছে; শুধু ঘুষ খাওয়ায় ধরা পড়েছে। ফলে তার পূর্বের সকল গুণ মূল্যহীন হয়ে যাবে এবং চাকরী হারাতে হবে। অনুরূপ একটি মাত্র গুনাহে অভ্যস্ত থাকলেও আল্লাহর ওলী হওয়া যাবে না। ওলীদের প্রশংসায় কুরআন পাকে বলা হয়েছে- الذين أمنوا وكانوا يتقون
‘ঈমানের পাশাপাশি তাদের মাঝে তাকওয়াও থাকবে।’