মালফুযাত
১০০%
ঈসালে সাওয়াবের তরীকা
আমীরুল উমারা হযরত মাওলানা মাহমূদুল হাসান সাহেব বলেন, হযরতওয়ালা হারদুঈর মালফুযাতে লেখা আছে যে, ঈসালে সাওয়াব প্রত্যেকে নিজ নিজ জায়গায় করবে। এর জন্য লোকজন ডাকাডাকি করবে না এবং সবকও বন্ধ রাখবে না। সুযোগমত যতটুকু সম্ভব হয় কুরআনে পাক থেকে তিলাওয়াত করে সাওয়াব বখশে দেবে। শোক সভা বা স্মরণ সভা করবেনা। ঈসালে সাওয়াবের জন্য দূরের লোকদেরকে দাওয়াত করবে না। কেননা, এসব সুন্নাতে রাসূলের পরিপন্থী। এই জন্যই হযরত থানবী রহ. এসব না করার জন্য বিশেষভাবে ওসিয়ত করে গেছেন।