কুরআনের খেদমতকারীদের অন্তর্ভুক্ত

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.২৬ আগস্ট, ২০২৩কুরআন ও তাফসীর

আমি হিফয খানা ও মকতবের ছাত্রদেরকে বলেছি, যদি আপনাদের সামনে চারটি রেজিস্টার খাতা থাকে, যার একটির মধ্যে দুষ্টদের নাম, আরেকটির মধ্যে অতিদুষ্টদের, আরেকটির মধ্যে নেক লোকের নাম, আরেকটির মধ্যে অধিক নেককার লোকদের নাম, তাহলে আপনাদের নাম কোনটির মধ্যে লিপিবদ্ধ করাকে পছন্দ করবেন? নিশ্চয় চতুর্থটির মধ্যে। এবার শুনুন-রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান:

خيركم من تعلم القرأن وعلمه

অর্থ: তোমাদের মধ্যে সেই সর্বোত্তম, যে কুরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। [সূত্র: বুখারী শরীফ-৩/৩৩২, হাদীস নং-৫০২৭]

কিন্তু এই পুরস্কার সহীহ-শুদ্ধ পড়া ও পড়ানোর শর্তে ঘোষণা করা হয়েছে। এই কাজে যারা সহযোগিতা করবে, মাদরাসা তৈরী করে দিবে তারাও এই পুরস্কারের অধিকারী হবে।

কুরআনের খেদমতকারীদের অন্তর্ভুক্ত | ইসলামী যিন্দেগী