মালফুযাত
১০০%
দ্বীনের দাওয়াত
প্রকৃত দা‘ঈ (দাওয়াত দেনেওয়ালা) সেই ব্যক্তি যে সমাজের প্রভাবে প্রভাবিত হয় না। আমি অযোগ্য, কিন্তু আমাকে হুকুম করা হয়েছে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করতে। বলা হয়েছে, ‘তুমি যদি সাহায্য কর, তাহলে আল্লাহ তা‘আলাই তোমাকে সাহায্য করবেন।’ এ ঘোষণা আমাদের শক্তি যোগাচ্ছে। কাজে লেগে গেলেই আল্লাহ পাক পূর্ণতা দান করবে। যে রকম আমরা শুধু বীজ বপন করি; কিন্তু ফসল দান করেন আল্লাহ তা‘আলা। এ প্রসঙ্গে আল্লাহ পাক আরো বলেন, তোমরা যে বীজ বপন কর, সে সম্পর্কে ভেবে দেখেছো কি? তোমরা তাকে উৎপন্ন কর, না আমি তার উৎপন্নকারী? (সূরা : ৫৬, আয়াত : ৬৩,৬৪)