দুনিয়া আখিরাতে সফরের আদব

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.২৯ মে, ২০২৩আত্মশুদ্ধি

আমরা যখন হারদুঈ পৌঁছি তখন আমাদের সাথে কলিকাতা ফেরার টিকিট ছিল না। তাই হযরতওয়ালা রহ. তার দফতরের জনৈক কর্মচারীকে আমাদের একজনের সাথে ফিরতি টিকিট করার জন্য লক্ষ্ণৌ পাঠিয়ে দেন এবং ইরশাদ করেন, কোথাও প্রবেশের আগে সেখান থেকে বের হওয়ার চিন্তা করা চাই। হযরতের উক্ত কথায় সকলের মধ্যে এই প্রতিক্রিয়া হয় যে, দুনিয়াতে আসার পর আখিরাতে সুন্দরভাবে যাওয়ার চিন্তা করা জরুরী।

আরেকটি কথা এই বললেন যে, উক্ত কর্মচারীর ঐ দিনের বেতন যেন আমরা সকলে মিলে দিয়ে দেই। কেননা আমাদের কাজে ব্যস্ত থাকার কারণে ঐদিন তিনি মাদরাসার কোন কাজ করতে সময় পাবেন না। ফলে মাদরাসা হতে তিনি বেতনও পাবেন না। আল্লাহু আকবার! সকল দিকে দৃষ্টি রেখে সিদ্ধান্ত দেয়ার কী অপূর্ব দৃষ্টান্ত।

দুনিয়া আখিরাতে সফরের আদব | ইসলামী যিন্দেগী