মসজিদ থেকে বের হওয়ার সুন্নাত ৫টি

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.১০ সেপ্টেম্বর, ২০২৩সুন্নত, বিবিধ

মসজিদ থেকে বের হওয়ার সুন্নাত ৫টিঃ

(১) بسم الله (বিসমিল্লাহ) পড়া।

(২) দরূদ শরীফ পড়া الصلوة والسلام على رسول الله (আস্‌সালাতু ওয়াস্‌সালামু ‘আলা রাসূলিল্লাহ) । বিষয় দু’টি একত্রে মিলিয়ে এভাবেও পড়া যায়- - والصلوة والسلام على رسول الله بسم الله ‘বিসমিল্লাহি ওয়াস্‌সালাতু ওয়াস্‌সালামু ‘আলা রাসূলিল্লাহ’।

(৩) বাম পা আগে বের করে বাম জুতার ওপর রাখা।

(৪) পা বের করার সময় اللهم انى اسئلك من فضلك (আল্লাহুম্মা ইন্নি আস্‌আলুকা মিন ফাদ্‌লিক) পড়া।

(৫) অতঃপর ডান পায়ে জুতা পরিধান করা।

একবার নামাযের জন্যে মসজিদে গেলে দশটি সুন্নাতের নূর জমা হবে। এরকমভাবে পাঁচ ওয়াক্ত নামাযে ৫০টি সুন্নাত আমলনামায় যোগ হবে। এবং প্রত্যেক নেকীকে দশে রূপান্তরের ওয়াদা থাকায়-প্রত্যেক দিন ৫০০ নেকী আর এক মাসে ১৫ হাজার নেকী অর্জিত হবে। এ বিষয়টি এখন বুঝে না আসলেও হাশরের দিন এর প্রয়োজনীয়তা বুঝে আসবে ইন্‌শাআল্লাহু তা‘আলা।

মসজিদ থেকে বের হওয়ার সুন্নাত ৫টি | ইসলামী যিন্দেগী