মালফুযাত
১০০%
মাদরাসার যিম্মাদার ও দায়িত্বশীলদের দায়িত্ব
একবার হযরতওয়ালা রহ. মাদরাসার ব্যাপারে আলোচনা প্রসঙ্গে ইরশাদ করেন যে, দায়িত্বশীলদের অবহেলার কারণে একটি বাচ্চাও যদি মশার কামড়ে ঘুমাতে কষ্ট পায় তাহলে দায়িত্বশীলদেরকে আল্লাহ পাকের নিকট জবাবদিহী করতে হবে। সুতরাং যতটুকু সামর্থ্য আছে ঠিক সেই পরিমাণ ছাত্রই ভর্তি করা চাই। যাতে সকলের জন্য আসানী হয়। এই প্রসঙ্গে হযরত রেলগাড়ির বাথরুমের উদাহরণ দিয়ে বললেন, দেখুন একটি বগিতে ৭৫ জন মানুষের জন্য ৪টি হাম্মাম থাকে। তাই এ ব্যাপারে আমাদেরও চিন্তা-ভাবনা করা উচিৎ যাতে ছাত্র সংখ্যা অনুপাতে প্রত্যেক মাদরাসায় পর্যাপ্ত হাম্মাম ও অন্যান্য জরুরী জিনিসের ব্যবস্থা থাকে।