মালফুযাত
১০০%
সুখময় দাম্পত্যের জন্য করনীয়
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, মানুষ বিবাহের ক্ষেত্রে-৪ টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখে।
(১) দীনদারী। (২) ধনসম্পদ। (৩) বংশমর্যাদা। (৪) সৌন্দর্য।
জীবন সুখময় করতে দীনদারীকেই প্রাধান্য দিতে হবে। যদি-দীন থাকে আর কিছুই না থাকে তাহলেও সে সুখী জীবন যাপন করতে পারবে। তবে পুরুষের জন্য উচিৎ হলো যার সাথে সম্মন্ধ করছে, সে তার চেয়ে দীনদারী, সম্পদ, সৌন্দর্য বংশমর্যাদা সবদিক থেকেই নিচু থাকবে। তাহলে স্ত্রী, স্বামীর অনুগত থাকবে। আর যদি নিজের চেয়ে উন্নত জায়গায় সম্মন্ধ করতে চায় তাহলে দাম্পত্য সুখময় হবে না। অশান্তি লেগে থাকবে।