একজনের গুনাহের দরুন অন্যের উপর শাস্তি আছে

মুফতী মনসূরুল হক সাহেব৭ ডিসেম্বর, ২০২২বিবিধ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, যদি কোন দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে, একটি বা কয়েকটি পিঁপড়া কামড় দেয়, তাহলে ঐ ব্যক্তি এক সাথে অনেকগুলো পিঁপড়া মেরে ফেলে। এমন হয় না যে, বাছাঁই করে শুধু ঐ পিঁপড়াগুলোকে মারে যেগুলো তাকে কামড় দিয়েছে। একইভাবে আমাদের মধ্য হতে কোন একজন বা গুটি কয়েকজন যদি গুনাহ করে, তাহলে তার কারণে সবার উপর আযাব চলে আসে।

একজনের গুনাহের দরুন অন্যের উপর শাস্তি আছে | ইসলামী যিন্দেগী