শুরুতে রিয়ার সঙ্গে হলেও আমল শুরু করো

মুফতী মনসূরুল হক সাহেব৫ ডিসেম্বর, ২০২২আত্মশুদ্ধি

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, প্রথম প্রথম আমল এর ক্ষেত্রে একটু আধটু রিয়া হতেই পারে। এ কারণে আমল হতে বিরত থাকা যাবে না। আমল করতে করতে রিয়া এক সময় ইখলাসে পরিনত হবে। প্রথমে রিয়া দূর করে পরে আমল শরু করবো, এটা কোন নিয়ম নয়। যেমন আল্লাহ তা‘লাআ ইরশাদ করেন, فاذكر اسم ربك وتبتل إليه تبتيلا অর্থাৎ প্রথমে বান্দা আল্লাহর যিকির শুরু করবে। এরপর যিকির করতে করতে এক সময় আল্লাহ পাকের প্রতি মনোনিবেশ করবে। এমন নয় যে প্রথমে আল্লাহ পাকের প্রতি মনোনিবেশ করবে এরপর যিকির করবে।

শুরুতে রিয়ার সঙ্গে হলেও আমল শুরু করো | ইসলামী যিন্দেগী