লেনদেন পরিশুদ্ধ রাখতে হবে

মুফতী মনসূরুল হক সাহেব২৫ নভেম্বর, ২০২২লেনদেন কামাই রোজগার

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আমরা অনেকেই হিসাব করার বা লেনদেন করার ক্ষেত্রে মনে মনে কাজ করি (যেমনঃ আমি আব্দুর রহিমের নিকট পাই ৩০০ টাকা, আমার কাছে আরমান পায় ৫০০ টাকা। আবার আব্দুর রহিম পায় আরমানের এর কাছে ৪০০ টাকা)। আমরা একজনের সাথে আরেক জনের টাকা কাটাকাটি করে হিসাব করি । এই নিয়মটা ঠিক না। এতে অধিকাংশ সময়ই ঝামেলা হয়। বরং উচিৎ হলো যার যার পাওনা সে সে পরিশোধ করবে। এতে লেনদেন পরিষ্কার থাকে।

লেনদেন পরিশুদ্ধ রাখতে হবে | ইসলামী যিন্দেগী