মালফুযাত
১০০%
ইলম অনুপাতে আমল করতে প্রয়োজন সুহবাত
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আল্লাহওয়ালাদের সুহবাত ব্যতিত কোন আলেমের ইলম তার ক্বলবে প্রবেশ করবে না। আলেম যতই ইলম অর্জন করুক, যদি ইলম তার ক্বলবে প্রবেশ না করে তাহলে তার চার পয়সারও মূল্য নেই। এমন ইলম তো ইয়াহুদী, খ্রিষ্টান, শিয়াদেরও আছে। কিন্তু তাদের সুহবাত নেই বিধায় ইলম অনুপাতে আমল নেই। সে জন্য চাই প্রত্যেক আলেমের কোন বুযুর্গের হাতে নিজেকে সপে দেওয়া।