মালের হেফাজত করা

মুফতী মনসূরুল হক সাহেব২৫ নভেম্বর, ২০২২হাজ্জ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, হজ্জে যাওয়ার অনেক হেকমতের একটা হলো, হজ্জের উদ্দেশ্যে সমস্ত বাজে খরচ বন্ধ হয়। প্রত্যেক মুসলমানই চায় হাজ্জ করতে। আর তাই সে হাজ্জ করার নিয়তে বাজে খরচ বন্ধ করে দেয়। আফসোস! এক শ্রেণীর মানুষ মাল জমা করছে ভিন্ন নিয়তে। অথচ এই মাল তাকে ছেড়ে চলে যায় অথবা সে মালকে ছেড়ে চলে যায় । আবার কিছু লোক হাজ্জ না শিখেই হাজ্জ করতে যায়। এতে অনেকেরই পুরো টাকা যেমন নষ্ট হয়, জানেরও ক্ষতি হয়।

মালের হেফাজত করা | ইসলামী যিন্দেগী