নির্জনে ও দলবদ্ধভাবে কাজের নিয়ম

হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী রহ.২৭ আগস্ট, ২০২৬উলামা তোলাবা, তালীম

হাকীমুল উম্মত আশরাফ আলী থানভী রহ. বলেন, যে কাজটি নির্জনে করা সম্ভব সেটি সমাবেশে বা দলবদ্ধ হয়ে কখনও করবেন না। অধিকাংশ সময় দেখা যায় দলবদ্ধতার মধ্যে কাজ ওলট-পালট হয়ে যায়। পার্থিব সফলতাও অর্জন হয় না। আবার কখনও কখনও দুনিয়াবী কোন স্বার্থ তো লাভ হয় কিন্তু দ্বীনের সর্বনাশ ঘটে। আর যে কাজটি একাকী করা সম্ভব নয়, দলবদ্ধভাবেই করা সম্ভব তার জন্য দ্বীনদার লোকদের সমাবেশ ঘটানো সম্ভব হলে তা করবেন। তবে লক্ষ্য রাখবেন যেন সবাই দ্বীনদার হয় অথবা সংখ্যাগরিষ্ঠতা থাকে নেককারদের। আর যদি দুনিয়াদারদের প্রাধান্য থাকে, দ্বীনদাররা হয় দুর্বল, তাহলে এরূপ দলের সাথে মিলে কাজ করা আবশ্যক নয়। এমতাবস্থায় এ কাজটি করার দায়িত্বই আপনার উপরে বর্তাবে না। কারণ, এ সমাবেশটি বাহ্যতঃ এক হলেও প্রকৃত অর্থে তার মধ্যে রয়েছে বিক্ষিপ্ততা। আপনি মনে করছেন সবাইকে এক কিন্তু অন্তর তাদের বিক্ষিপ্ত।