মালফুযাত
১০০%
মাথা ঠাণ্ডা রাখা
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, ব্যবসা করতে হলে মাথা ঠাণ্ডা রাখতে হয়। মাথা গরম করে যারা বেশি লাভ করতে চায়, তারা কম লাভ করে (তাদের কাছে বেশী ক্রেতা যায় না)। আবার মাথা ঠাণ্ডা করে যারা কম লাভ করতে চায়, তারা বেশি লাভ করে (তাদের কাছে বেশী ক্রেতা আসে)। ঠিক তদ্রুপ দীনের ব্যাপারে মাথা ঠাণ্ডা রাখতে হবে। এবং বছরের শেষে হিসাব নিতে হবে। লস হলে বিজ্ঞ লোকের কাছে যেতে হবে।