মালফুযাত
১০০%
প্রকৃত আলেম যে খোদাভীরু
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আল্লাহ তা‘আলা প্রকৃত আলেমের পরিচয় দিয়েছেন কুরআনে কারীমে,
انما يخشى الله من عباده العلماء
যে শুধু মাত্র আলেমরাই আল্লাহকে ভয় করে। তার মাঝে (خشية) খোদাভীতি আছে কি না তা বুঝার উপায় হল সে কোন নেক আমল ছাড়তে পারবেনা। এবং গুনাহের ধারে কাছে গেলেই তার শরীরে কম্পন সৃষ্টি হয়ে যায়। এই আয়াতে বলা হয়েছে যাদের মাঝে খোদাভীতি থাকবে কেবল তারাই আলেম। খোদাভীতি না হলে তাকে আলেম বলা যাবে না। তাই শুধু দাওরা পাশ করে পরীক্ষায় ভালো ফলাফল করলেই সে আলেম হয়ে যায় না। আলেম হওয়ার জন্য প্রয়োজন খোদাভীতি।