মালফুযাত
১০০%
দাওয়াতের সাথে ইস্তিগফার করতে হবে
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, দাওয়াতের সাথে সাথে ইস্তিগফারও করতে হবে। অন্যথায় যার নিকট দাওয়াত নিয়ে যাবে তার মন্দ স্বভাব দাঈর মাঝে প্রভাব বিস্তার করবে। খাবার শেষে যদি দাঁত পরিষ্কার না করে তাহলে দিন শেষে দাঁত ময়লা হয়ে দুর্গন্ধ হয়, কখনো দাঁত নষ্টও হয়ে যায়। তদ্রুপ গুনাহের দ্বারা অন্তরে ময়লা জন্মে। গুনাহগারের সংশ্রবে গেলে তার গুনাহের প্রভাব দাঈর মাঝে এসে যায়। এজন্য দাওয়াতের পর ইস্তিগফার করা প্রয়োজন।