ওয়াজের এলানের আদব

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.২৬ আগস্ট, ২০২৩সুন্নত, দাওয়াত ও তাবলীগ, উলামা তোলাবা

দশ মিনিট ওয়াজের এ‘লান হলে দশ মিনিটেই ওয়াজ সমাপ্ত করা উচিৎ। কেননা, এরূপ ঘোষণা ওয়াদার অন্তর্ভূক্ত, সুতরাং ওয়াদা পূরণ করা আবশ্যকীয়। অনেকে স্বল্প সময় মনে করে ওয়াজে শরীক হয়। বিশেষ প্রয়োজনের কারণে বেশী সময় শরীক হওয়া সম্ভব হয় না। ওয়াজ দীর্ঘ হলে অস্থিরতার কারণ হয়, এদিকে মজলিস থেকে উঠে যাওয়া লজ্জার কারণ, বিধায় উঠেও যেতে পারে না।পরিণামে অন্য সময় এরূপ এ‘লানে বিশ্বাস করতে পারে না। এতে বক্তার প্রতি অনাস্থা আসে। কথা এবং কাজের মিল না থাকার কারণে খারাপ ধারণা সৃষ্টি হয়। তাই ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ওয়াজ সমাপ্ত করা উচিৎ।

ওয়াজের এলানের আদব | ইসলামী যিন্দেগী