মালফুযাত
১০০%
মুসলমানের কয়েকটি বৈশিষ্ট্য
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, মুসলমানের মাল বাড়বে তো দীনের খেদমত বাড়বে। মাল বাড়ার উদ্দেশ্য এই না যে তার শান-শওকত, চাল-চলন, আরাম-আয়েশ পূর্বের তুলনায় আরো বাড়বে। মুসলমানের যিন্দেগীতো এটাই যে সে সব যায়গায় নিজেকে খাপ খাওয়াতে পারে। বালিশ ছাড়া, তোশক ছাড়া, খাট ছাড়া ঘুমাতে পারে। যে তরকারী থাকুক তা সে খেতে পারে। মুসলমানের যিন্দেগী বিলাসিতার বা ভোগের যিন্দেগী না বরং ত্যাগের যিন্দেগী।