খাদিমদের কাছ থেকেও ফায়দা অর্জন করা যায়

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.২৯ জানুয়ারি, ২০২৪আত্মশুদ্ধি, দীন শিক্ষা ও তাহ্ক্বীক্বাত

অনেক সময় উত্তম থেকে উপকার পাওয়া যায় না। অথচ অধম দ্বারা উপকার সাধিত হয়। যেমন, অনেকেই সরাসরি কূপের চেয়ে কলসের পানি পান করাকে অধিক লাভজনক মনে করে। যদিও কলসের চেয়ে কূপ উত্তম। অনেক সময় রুটি গরম করার জন্যে আগুনের প্রয়োজন হয়। কিন্তু যদি রুটি তাওয়ায় না দিয়ে সরাসরি আগুনে দেওয়া হয়, তাহলে রুটি জ্বলে যাবে। সুতরাং তাওয়ার গরম যদিও আগুনের গরমের চেয়ে কম শক্তি সম্পন্ন ও অধম; কিন্তু উপকারিতা এই কম শক্তি সম্পন্ন ও অধমের মধ্যে। অতএব বড় বড় পীর মাশায়েখদের কাছ থেকে ফায়দা অর্জন কঠিন হয়ে পড়লে, তাদের খাদিমদের কাছ থেকে ফায়দা অর্জনে লজ্জাবোধ করা উচিত নয়।

খাদিমদের কাছ থেকেও ফায়দা অর্জন করা যায় | ইসলামী যিন্দেগী