মাসীহে হেদায়েত ও মাসীহে যালালাত

মুফতী মনসূরুল হক সাহেব৭ ডিসেম্বর, ২০২২বিবিধ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আল্লাহ তা‘আলা এ উম্মতের জন্য দুইজন মাসীহ প্রেরন করবেন। এক হল মাসীহে হেদায়েত। আরেক হলো মাসিহে যালালাত বা গুমরাহকারী মাসিহ। মাসিহে হেদায়েত হচ্ছে হযরত ঈসা ‘আলাইহিস সালাম। আর মাসীহে যালালাত হলো দাজ্জাল। ইয়াহুদীরা হযরত ঈসা ‘আলাইহিস সালামকে রাসূল হিসাবে তো দূরের কথা, একজন সম্ভ্রান্ত ব্যক্তি হিসাবেও স্বীকৃতী দিতে রাজি নেই। তাকে অবৈধ সন্তান বলে আখ্যাদেয়। (নাউযুবিল্লাহ)। ইয়াহুদীরা দুইজনের মাঝে বিভ্রান্তিতে রয়েছে। পার্থক্য করতে পারছেনা। তাই আল্লাহ তা‘আলা উভয় মাসীহ্কে একই জামানায় প্রেরণ করবেন। মুমিনরা হযরত ঈসা ‘আলাইহিস সালামের পক্ষ অবলম্বন করবে। আর ইয়াহুদীরা দাজ্জালের পক্ষ অবলম্বন করবে। এজন্য তারা এখনই দাজ্জালের অভ্যর্থনার জন্য তার আগমন স্থানে বাড়ি বানিয়ে রেখেছে। এরা শুধু মাত্র ঈসা ‘আলাইহিস সালামের প্রতি দুশমনির কারণে ধৃষ্টতা বসতঃ গোমরাহিকে গ্রহন করবে।

মাসীহে হেদায়েত ও মাসীহে যালালাত | ইসলামী যিন্দেগী