মালফুযাত
১০০%
কুদৃষ্টির এলাজ
অন্তরের আরেক ব্যাধি হলো কুদৃষ্টি। অনেকের মধ্যে কুদৃষ্টির অভ্যাস থাকে। এক মাদরাসার মুহতামিম সাহেব আমাকে জানালেন যে, হযরত একটি দাড়িবিহীন সুশ্রী বালকের দিকে তাকালে আমার মনে খারাপ খেয়াল ও তার প্রতি আকর্ষণ সৃষ্টি হয়। এলাজ হিসাবে তাকে আমি বললাম, হয়তো সে বালককে আপনি মাদরাসা থেকে বের করে দেন নতুবা আপনি মুহতামিমী ছেড়ে চলে যান। দাড়িবিহীন সুশ্রী বালকের প্রতি কুদৃষ্টি বিষাক্ত তীরের মত। অনেকেরই এ রোগ হয়ে থাকে। বিশেষত নেককার লোকদের। এ রোগের চিকিৎসার ফিকির করা অতীব জরুরী।