মালফুযাত
১০০%
দীনী মজলিসে বসতে পারা ইবাদত
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, দীনী মজলিসে বসতে পারা অনেক বড় ইবাদত। এই মাহফিলকে নিয়ে আল্লাহ তা‘আলা ফেরেশতাদের মজলিসে গর্ব করেন। আর ফেরেশতাদের মাহফিলে কোন গুনাহ্গারকে নিয়ে গর্ব করা হয় না। এ দ্বারা প্রতিয়মান হয় মজলিসে অংশগ্রহণকারীকে প্রথমে ক্ষমা করে দেন তারপর তাকে নিয়ে গর্ব করেন। এজন্য দীনী মাহফিলে আসতে পারা ইবাদত এবং সৌভাগ্য।