মসজিদে ঘড়ি লাগানোর উদ্দেশ্য

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.১০ সেপ্টেম্বর, ২০২৩বিবিধ

সময় দেখার জন্য ঘড়ি এখন অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। এমন ঘড়ি মসজিদে লাগানো হয় যা রীতিমত গানের মত বাজতে থাকে। এধরণের আওয়াজ মসজিদের আদবের খিলাফ। মসজিদের ঘড়ির সময় দেখার কথা উল্লেখ করে হযরত মুহিউসসুন্নাহ রহ. বলেন, ঘড়ির উদ্দেশ্য ছিল প্রথম কাতারে তাকবীরে উলার সাথে নামায আদায় করা। কিন্তু এখন ঘড়ি মসজিদে দেরিতে আসা এবং উদাসীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে।বর্তমানে মসজিদে দেরিতে আসার জন্য ঘড়ি দেখা হয়, বসে বসে কথায় লিপ্ত থাকে এবং নামায শুরু হলে পিছনের কাতারে দাঁড়াতে চেষ্টা করে।

মসজিদে ঘড়ি লাগানোর উদ্দেশ্য | ইসলামী যিন্দেগী