মালফুযাত
১০০%
শিক্ষক নিয়োগে নূরানী পরীক্ষা
একবার শিক্ষক নিয়োগের সময় নূরানী কায়দার পরীক্ষা হবে শুনে এক শিক্ষক সাহেব নেহায়েত অসন্তুষ্ট হয়ে বললেন, আমি ছাত্র জীবনে সর্বদা প্রথম স্থানে উত্তীর্ণ হয়েছি। আমার সনদে সমস্ত নাম্বার বিদ্যমান রয়েছে। এ কথার অর্থ ছিল যে, তিনি নূরানী কায়দার পরীক্ষা দিতে সম্মত নন। উত্তরে তাকে বলা হল, আপনার সনদে নূরানী কায়দার নাম্বার উল্লেখ নাই। অতঃপর নূরানী কায়দার একজন না-বালেগ ছাত্রকে ডেকে এনে সবক শুনানো হলে সেই শিক্ষক নিজেই বলতে লাগলেন যে, সত্যিই এ বাচ্চাটি আমার চেয়ে অধিক সহীহ করে পড়তে সক্ষম। তখন তাঁকে বলা হল, যদি এই বাচ্চার সামনে আপনাকে ইমাম বানানো হয় তাহলে এর অন্তরে কি আপনার কোন মূল্য থাকবে? যা হোক পরিশেষে তিনি বিষয়টি অনুধাবন করতে সক্ষম হন।