মালফুযাত
১০০%
ফরয নামাযের আগে তিলাওয়াতের আদব
হযরতওয়ালা রহ. এর মসজিদে ফজরের নামাযের আগে নীরবে কুরআন তিলাওয়াত হচ্ছিল, কিন্তু মানুষের পিঠের দিকে মুখ করে কুরআন পড়ার ব্যাপারে সংশয় সৃষ্টি হওয়ায় আমি তিলাওয়াত থেকে বিরত রইলাম এবং যিকির করতে লাগলাম। কিছুক্ষণ পরে হযরতওয়ালা মসজিদে তাশরীফ আনলেন এবং এ ব্যাপারে নিজের পক্ষ থেকে বলতে শুরু করলেন যে, নামায শুরুর পূর্ব মূহুর্তে এভাবে অন্যের পিছনে বসে তিলাওয়াত করার মধ্যে কোন বেয়াদবী নেই। হারামাইন শরীফাইন তথা মক্কা-মদীনায়ও এই নিয়ম জারী আছে। তবে হ্যাঁ, অন্য সময়ে মুখোমুখি বসে তিলাওয়াত করবে। হযরতওয়ালার কথা শ্রবণের পর আমার সংশয় দূর হয়ে গেল।