মালফুযাত
১০০%
আজকের মুকাররির কালকের মুদাররিস
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, সকল ছাত্রের তাকরার করা আবশ্যক। তাকরারের মাঝে সকলেই কোন না কোন কিতাব তাকরার করাবে। যারা দূর্বল তারা সহজ কিতাব তাকরার করাবে, তবুও তাকরার করাতে হবে। যে এখন তাকরার করাতে পারবে, আশাকরি সে মুদাররিস হতে পারবে। এজন্য এখন থেকে অভ্যাস গড়তে হবে। যে ভালো শিক্ষকতার যোগ্যতা রাখে, সে একটি রাষ্ট্র পরিচালনারও যোগ্যতা রাখে।