মালফুযাত
১০০%
ইলম শিক্ষার উদ্দেশ্য
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, ছাত্ররা ইলম অন্বেষনের উদ্দেশ্য ঠিক না করার দরুন হতাশায় ভোগে। সংকীর্ণ মনা হয়ে থাকে। ইলমের উদ্দেশ্য হলো, কিয়ামত পর্যন্ত ইলমের ধারা চালু রাখার ব্যবস্থা করা। আর তা হবে ইলমের খিদমতে লাগলে। তখন নিজেকে মানুষের সামনে ছোট মনে হবে না। বরং সকলের দুনিয়াতে ও আখেরাতে সফলতা অর্জনের ভিত্তি থাকবে তোমার কাধে। সকলে তোমার প্রতি ঠেকা থাকবে। তুমি কারো কাছে ঠেকা থাকবে না। এ উদ্দেশ্য ছেড়ে উদ্দেশ্য বানিয়েছে দুনিয়ার সুখ শান্তি। এখন পেরেশান হয়, কিভাবে খাবে? কিভাবে চলবে? পরিশেষে বিদেশ গিয়ে হয়তো গাড়ি মুছে বা গরুর খিদমত করে বা ময়লা পরিস্কার করে। আল্লাহ এনেছিল সর্বশ্রেষ্ট নেয়ামত দিয়ে। সকলের মাথার মুকুট বানাতে। সে তা ছেড়ে গরুর খাদেম হয়েছে। এটা বড়ই দূর্ভাগ্যতার আলামত।