রূহানী চিকিৎসক কাকে বলে?

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.১০ সেপ্টেম্বর, ২০২৩আত্মশুদ্ধি

আমাদের নায়িবে নাযিম সাহেবের অপারেশনের সময় ডাক্তার তাঁর অভিভাবকের নাম জানতে চাইলে- সে আমার নাম লেখায়। ডাক্তার পুনরায় জানতে চায়- তিনি কে? সে জবাব দেয়- তিনি আমার রূহানী চিকিৎসক। ডাক্তার এবার অবাক হয়ে প্রশ্ন করে, রূহানী চিকিৎসক কাকে বলে? জবাবে সে বলে, রূহেরও রোগ-ব্যাধি হয়। আপনারা যেমন শরীরের ডাক্তার, আল্লাহ ওয়ালারাও এরকম রূহানী রোগের চিকিৎসক। একথা শুনে ডাক্তার প্রশ্ন করে, রূহের আবার কি রোগ হয়? সে জবাব দেয়- রূহের যদি হিংসা রোগ হয়, তাহলে অন্তর সর্বদা জ্বলতে থাকে। যার প্রতি হিংসা হয় তাকে দেখামাত্র কষ্ট বৃদ্ধি পায়। আর এ রোগ আপনি এক্স-রে করে ধরতে পারবেন না। অতঃপর ডাক্তার এ রোগের চিকিৎসা কি জানতে চাইলে- সে হযরত হাকীমুল উম্মত থানভী রহ.- এর প্রদত্ত চিকিৎসার কথা জানিয়ে দেয়। এতে ডাক্তার অবাক হয় এবং মেনে নেয়।

রূহানী চিকিৎসক কাকে বলে? | ইসলামী যিন্দেগী