হুকুকুল ইবাদ বা বান্দার হক

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.৩০ জানুয়ারি, ২০২৪লেনদেন কামাই রোজগার, বান্দার হক, আত্মশুদ্ধি

হুকুকুল ইবাদ বা বান্দার হকের মাসআলা বড় নাযুক। হুযুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর অভ্যাস ছিল, কারো ইন্তিকাল হয়ে গেলে তার যিম্মায় যদি ঋণ থাকত, তাহলে তা পরিশোধের ব্যবস্থা করে তবেই জানাযা পড়াতেন। আর ব্যবস্থা না হলে নিজে না পড়ে সাহাবাদেরকে পড়ে নিতে বলতেন। জানাযার নামাযে যেহেতু বিলম্ব করা জায়িয নেই তাই নিজে না পড়লে অন্যদেরকে পড়ে নিতে বলতেন।