কুরআনের সাথে অসম্মান প্রদর্শন

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.১ জুন, ২০২৩সুন্নত

কুরআন শরীফ  গিলাফ ছাড়া যেখানে সেখানে ফেলে রাখা, গিলাফ অপরিচ্ছন্ন থাকা, রিহালের পরিবর্তে তেপায়ার উপর কুরআন শরীফ রাখা ইত্যাদি কাজগুলো কুরআনের সাথে অসম্মান প্রদর্শনের শামিল। এহেন কাজগুলো হযরত মহিউসসুন্নাহ এর অন্তরকে প্রকম্পিত ও ভারাক্রান্ত করে তুলতো। অনেক সময় মাদরাসা ও মসজিদ কর্তৃপক্ষে নিজের তরফ থেকে অর্থ প্রদান করে পবিত্র কুরআনের গিলাফ তৈরী করে সুন্দর ভাবে রাখার ব্যবস্থা গ্রহণে অনুপ্রাণিত করতেন। এ ব্যাপারে যেন গাফলতি না হয় সেজন্য তাগিদ করতেন।

কুরআনের সাথে অসম্মান প্রদর্শন | ইসলামী যিন্দেগী