মালফুযাত
১০০%
গুনাহ থেকে বাঁচা -
কোন এক জেলার হাকিমকে অসন্তুষ্ট করে যখন আমরা শান্তিতে থাকতে পারি না তখন আহকামুল হাকিমীন আল্লাহ তায়ালাকে অসন্তুষ্ট করে কি করে নিশ্চিন্তে থাকতে পারি? আজ চতুর্দিকে পেরেশানির কথা শোনা যায়। কিন্তু আসল প্রতিকারের প্রতি কারো দৃষ্টি নিবদ্ধ হয়না। সন্তুষ্টি অর্জনের ফিকির আছে কিন্তু গুনাহ থেকে বাঁচার চিন্তা নেই। রাসূলে আকরাম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা রাযি.! হারাম কাজ কর্ম থেকে বেঁচে থাকতে পারলে তুমি সব চেয়ে বেশী ইবাদত গুযার বলে গণ্য হবে।