মালফুযাত
১০০%
মাদরাসায় আয়ের ব্যবস্থা
আমার তত্ত্বাবধানে পরিচালিত কোন মাদরাসায় চাঁদা আদায় করা হয় না। জনৈক ব্যক্তি আমাকে জিজ্ঞেস করলো, হুযুর! আপনার মাদরাসার জন্য তো কেউ চাঁদা নিতে আসে না তাহলে আপনার মাদরাসা চলে কিভাবে? আমি বললাম, এ প্রশ্নের উত্তর দেয়ার আগে আপনাকে জিজ্ঞেস করি, আপনারা দোকান-পাট পরিচালনার আগে এলাকার লোকজন কিংবা গ্রাহকের সাথে এই মর্মে কোন চুক্তি হয়েছিল যে, তারা আপনার দোকান থেকে মাল নেবে? তিনি উত্তর দিলেন না। আমি বললাম, তাহলে এবার বলুন গ্রাহক চুক্তি ছাড়া যদি আপনাদের দোকান চলতে পারে তাহলে মাদরাসা চলতে কালেকশন লাগবে কেন? লোকটি বলল, লোকজন তো দোকান থেকে মাল নিয়ে যায়। আমি বললাম, যেভাবে আপনার দোকান থেকে গ্রাহক এসে মাল কিনতে থাকে তেমনি ভাবে মাদরাসার জন্য যখন যেটুকু প্রয়োজন আল্লাহ পাক নিজ দায়িত্বে পাঠিয়ে দেন। এজন্য আল্লাহর দরবারে বেশী বেশী চাওয়া উচিৎ।