মালফুযাত
১০০%
মেহমানদের জন্য পেয়ালা বন্টন
একবার বান্দা (সংকলক) চায়ের পেয়ালা বণ্টন করছিল। বান্দা কোন তারতীব ছাড়াই সেগুলো বণ্টন করছিল। হযরতওয়ালা থামিয়ে দিয়ে বললেন, পেয়ালা বণ্টন করা আপনার সাধ্যভুক্ত কাজ নয়। আপনি এভাবে বণ্টন করুন যে, প্রথমে উন্নতমানের পেয়ালাগুলো বণ্টন করে শেষ করে দিন। তারপরে মাঝারী মানের গুলো। এরপরেও যদি প্রয়োজন পড়ে তাহলে শেষে নিম্নমানের গুলো বণ্টন করতে হবে। কেননা প্রথমেই যদি তৃতীয় স্তরের পেয়ালা বণ্টন করা হয় যা প্রথম দুপ্রকারের তুলনায় কিছুটা নিম্ন মানের - তাহলে যারা ঐগুলি পাবে তারা মনে করবে আমার প্রতি অনুগ্রহ করা হল না বা আমাকে মূল্যায়ন করা হল না। (উক্ত ঘটনায় নিজেকে এমন মনে করতে লাগলাম যে, হায় আমার তো কিছুই শেখা হয়নি, চায়ের পেয়ালা কিভাবে বণ্টন করতে হয় তা-ই শিখতে পারলাম না। সুতরাং শাইখ এর সুহবতের কোন বিকল্প নেই । (সংকলক)