মালফুযাত
১০০%
মেহমানের সামান ব্যবহারের তরীকা
জনৈক ব্যক্তি বাড়ীর মালিকের অনুমতি ছাড়াই ফ্যান ছাড়লে হযরতওয়ালা তাকে পাকড়াও করলেন এবং বললেন, আপনি কি এই বাড়ীর মালিক? সে বলল, না। হযরত বললেন, তাহলে আপনি অনুমতি ছাড়া কিভাবে ফ্যান ছাড়লেন? তখন উক্ত ব্যক্তি অনুমতির জন্য মালিকের কামরায় গিয়ে ধাক্কা দিয়ে বন্ধ দরজা খুলে ফেলল। এতে করে হযরত আবার তাকে পাকড়াও করলেন এবং বললেন, বন্ধ দরজা খোলার অধিকার আপনাকে কে দিল? আপনি বাড়ীওয়ালাকে আওয়ায দিলেই তো সে ভেতর থেকে খুলে দিত। এটা কোন্ ধরনের অসভ্যতা?