তারাবীহতে তিলাওয়াত শুনানোর দায়িত্ব

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.২২ আগস্ট, ২০২৩নামায, কুরআন ও তাফসীর

(হাফেযদের কে উদ্দেশ্য করে) আল্লাহ আপনাদেরকে বিরাট সম্পদ দান করেছেন। এ সম্পদ সংরক্ষণের জন্য যারা তারাবীহ এর ব্যবস্থা করে, আগ্রহ করে তারাবীহতে কুরআনে কারীমের তিলাওয়াত শুনতে চায়, এবং হাফেযদের খাওয়া-দাওয়া, যাতায়াত খরচের ব্যবস্থা করে তাদেরকেও গণিমত মনে করবেন। কেননা এরূপ ব্যবস্থাপনা ব্যতীত নিজ খরচে এবং ব্যবস্থাপনায় মুসল্লীদের তারাবীহতে কুরআন শুনানো আপনাদেরই দায়িত্ব। অনেক সৌভাগ্যবান হাফেয নিজ খরচে এবং দায়িত্বে মুসল্লিদেরকে তিলাওয়াত শুনানোর গৌরব অর্জন করে থাকেন।

তারাবীহতে তিলাওয়াত শুনানোর দায়িত্ব | ইসলামী যিন্দেগী