মুহাব্বাত

মুফতী মনসূরুল হক সাহেব৫ ডিসেম্বর, ২০২২আত্মশুদ্ধি

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, সবচেয়ে বেশী আল্লাহকে মুহাব্বাত করতে হবে। প্রথমে আল্লাহর মুহাব্বাত তারপর পারলে বাকী কাজ। এই মুহাব্বাতের কারণে অন্য কাজ হলে হোক না হলে না হোক। হযরত মুহাম্মাদকে ﷺ মুহাব্বাত করা আল্লাহর মুহাব্বাতের নিদর্শন। কিন্তু মা-বাবা, বিবি-বাচ্চার সাথে যে মুহাব্বাত তার একটা গণ্ডি আছে এবং তা আল্লাহর জন্য হওয়া চাই। হারদুই হুজুর রহ. বলেন, তোমরা প্রতিদিন যে কোন নেক কাজ করো, চাই তা ছোট হোক বা বড়, তা এই নিয়তে করো যে আমি আল্লাহর সাথে মুহাব্বাত বাড়ানোর জন্য করছি। তাহলে অবশ্যই প্রতিদিন একটু করে আল্লাহর সাথে মুহাব্বাত বাড়বে।

মুহাব্বাত | ইসলামী যিন্দেগী