মালফুযাত
১০০%
তিলাওয়াতের প্রচলিত ভুল
হযরত মোল্লা আলী ক্বারী রহ. স্বীয় যামানার শীর্ষস্থানীয় আলেম ছিলেন। হাকীমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রহ. তাকে তার যামানার মুজাদ্দিদ বলেছেন। সেই মোল্লা আলী ক্বারী রহ. আযান সম্পর্কে লিখেছেন যে, ‘আল্লাহু’ শব্দের মধ্যে লামের যবরকে এক আলিফ টানতে হবে। অনেকে লামের যবরকে খুব লম্বা করে, এটা ঠিক নয়। আল্লাহ শব্দের মধ্যে আরেকটি ভুল হলো, আল্লাহ শব্দের ‘হু’ কে ‘হো’ বলে অশুদ্ধ করে পড়া হয়। আসলে হু এর উচ্চারণ ইংরেজী টু এর মত। যেমন আল্লাহু। এমনিভাবে আরেকটি ভুল হলো, আমরা সূরা ফাতিহার আলহামদুকে আলহামদো পড়ি। আলেমদের কাছে জিজ্ঞাসা করে আমরা এগুলো শুদ্ধ করে নেব। আল্লাহ আমাদের তাওফীক দিন। আমীন।