মুসলমান তিন প্রকার

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.২৮ জানুয়ারি, ২০২৪আত্মশুদ্ধি

মুসলমান তিন প্রকার-

(১) ফাসিক

(২) নেককার

(৩) মুসলিহ (সংশোধনকারী)

যেমন- অসুস্থ, সুস্থ ও চিকিৎসক। চিকিৎসার জন্যে মানুষ যেরকম সুস্থ ব্যক্তির কাছে না গিয়ে চিকিৎসকের কাছে যায়, তেমনি ইসলাহে নফসের জন্যেও নেককার এর কাছে না গিয়ে সংশোধনকারী (মুসলিহ) তালাশ করা উচিত। যিনি নেককার হওয়ার পাশাপাশি ইসলাহ বিষয়ক জ্ঞানেও সমৃদ্ধ হবেন এবং সে যুগের হক্কানী উলামা মাশায়িখ যার মুসলিহ (সংশোধনকারী) হওয়ার বিষয়টি স্বীকার করেন।

মুসলমান তিন প্রকার | ইসলামী যিন্দেগী