বাংলাদেশের শত্রু কারা

মুফতী মনসূরুল হক সাহেব৭ ডিসেম্বর, ২০২২বিবিধ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, সারা দুনিয়ার কুফরী শক্তি এখন বাংলাদেশের পেছনে লেগেছে। কারণ কাফের-মুশরিকরা জরীপ করেছে, এই দেশে সবচেয়ে বেশি শান্তি। শান্তি হওয়ার  কারণ কী? কারণ হলো এই দেশের জনগণ উলামাদের সাথে জুড়ে আছে। এখনো জনগণ উলামাদেরকে মুহাব্বাত করে। আল্লাহর দীনের চর্চা সারা পৃথিবীর মধ্যে এই দেশে সবচেয়ে বেশী। আল্লাহ এই নি‘আমতকে আরো বাড়িয়ে দিন। আমীন। কুফরী শক্তি সর্বদাই মুসলমানদের ধ্বংস করার কাজে ব্যস্ত। মুসলমানদের ধ্বংস করার জন্যই জাতিসংঘ। জাতিসংঘে আমেরিকা তথা কাফেররা কখনোই চাঁদা দেয় না, মুসলমান দেশ দেয়। অথচ জাতিসংঘ তৈরী করা হয়েছে মুসলমানদের ধ্বংস করার জন্য।