কুকুর বেড়ালের সঙ্গে তুলনা করলে সম্মান দেওয়া হয় না

মুফতী মনসূরুল হক সাহেব৬ ডিসেম্বর, ২০২২অন্যান্য ঘটনা ইতিহাস, বিবিধ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, মাইকেল এইচ হার্ট ১০০ মহামনীষীর জীবনী সংকলন করতে গিয়ে আমাদের নবীজী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে প্রথম স্থান দিতে বাধ্য হয়েছে। ইয়াহুদী, খ্রীষ্টানদের কিতাবেও আছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম। তার হাতে গড়া ব্যক্তি হযরত উমর রা. এর ন্যায় নিষ্ঠাবান সেনাপতি অন্য কোন জাতীর মাঝে জন্ম নেয় নি, আর কিয়ামত পর্যন্ত কেউ দেখাতেও পারবে না। কিন্তু এই বইয়ের প্রতি আমরা সন্তুষ্ট নই। কারন যদি বলা হয়, মুফতী সাহেব কুকুর, বেড়াল, শুকর, শেয়াল থেকে উত্তম। তাহলে কি তাকে সম্মান করা হলো? বরং কুকুর, বিড়ালের সাথে তুলনা করে তাকে বে-ইজ্জত করা হলো। ঠিক তেমনি নবীজী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের সাথে মিলিয়ে তুলনা করে, সম্মান দেওয়া হয়নি। বরং অসম্মান করা হয়েছে। আল্লাহ তা‘আলা কাফেরদেরকে তো কুরআনে চতুষ্পদ জন্তু থেকেও অধম বলেছেন। তাদের সাথে মিলালে আর কী সম্মান হবে?