আশেকে সুন্নাত ০৩

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.৩০ মে, ২০২৩সুন্নত

বাংলাদেশে মজলিসে দাওয়াতুল হকের আমীরুল উমারা মাওলানা মাহমূদুল হাসান সাহেব দা. বা. এ ব্যাপারে হযরতের একটি ঘটনা শুনিয়েছেন। ঘটনাটি হল, একবার হযরত ভীষণ অসুস্থ হয়ে পড়েন এবং তাকে লক্ষ্ণৌ হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশ থেকে আমীরুল উমারা সহ আরো কয়েকজন খুলাফা ও ভক্ত যথা মুফতী আব্দুর রহমান সাহেব, প্রফেসর হামীদুর রহমান সাহেব, হাজী হাবীবুল্লাহ সাহেব, ইঞ্জিনিয়ার মাশহুদুর রহমান সাহেব প্রমূখ ব্যক্তিবর্গ হযরতকে দেখার জন্য লক্ষ্ণৌ গমন করেন। সেখানে যেয়ে তারা জানতে পারেন যে, পার্শ্ববর্তী মসজিদ থেকে সুন্নাতের খেলাফ আযান প্রচারিত হওয়ায় হযরতের শরীর আরো বেশী খারাপ হয়ে গেছে। আমীর সাহেবকে বলা হল, আপনারা যেহেতু যোহরের নামায পড়েননি তাই আপনারা সুন্নাত মুতাবিক আযান দিয়ে এখানে জামা‘আত করুন। সুন্নাত তরীকার আযান শুনলে হযরতের তবীয়ত ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। পরামর্শমত তারা ঠিক তাই করলেন। এদিকে সুন্নাত মুতাবিক আযান শুনে হযরত খুবই আনন্দিত হলেন এবং বললেন, মাশাআল্লাহ এই আযানটি সুন্নাত মুতাবিক হয়েছে। এর দ্বারা আমার অন্তরে বিশেষ প্রশান্তি অনুভূত হচ্ছে।

আশেকে সুন্নাত ০৩ | ইসলামী যিন্দেগী