কুরআন তিলাওয়াতের বিশেষ তিনটি ফায়দা দুইটি আদব

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.১ জুন, ২০২৩সুন্নত, আত্মশুদ্ধি, কুরআন ও তাফসীর

হযরত মহিউসসুন্নাহ কুরআন তিলাওয়াতের পূর্বে ফায়দা ও আদব এভাবে শিক্ষা দিতেন- পবিত্র কুরআন তিলাওয়াতের বিশেষ তিনটি ফায়দা ও বিশেষ দুইটি আদব।

ফায়দা তিনটি এই-

১। পবিত্র কুরআন তিলাওয়াত করলে দিলের জং তথা গুনাহের কালিমা মুছে যায়।

২। পবিত্র কুরআন তিলাওয়াত করলে অন্তরে আল্লাহ পাকের মুহাব্বত বাড়ে।

৩। পবিত্র কুরআন তিলাওয়াত করলে প্রতিটি আয়াতে দশটি করে নেকী পাওয়া যায়, না বুঝে পড়লেও। যারা বলে না বুঝে পড়লে কোন ফায়দা নেই তাদের কথা ঠিক নয়।

আদব দুইটি এই-

১। তিলাওয়াতকারী মনে মনে এই ধ্যান করবে যে, আল্লাহ পাক হুকুম দিচ্ছে -পড়! দেখি কেমন পড়তে পারো? তাই আল্লাহ পাককে শুনানোর তিলাওয়াত করবে।

২। শ্রবণকারী মনে মনে এই ধ্যান করবে যে, এখানে মহান আল্লাহ পাকের শাহী কালাম তিলাওয়াত হচ্ছে, তাই অত্যন্ত ভক্তি মহব্বত ও আযমতের সাথে শ্রবণ করা অপরিহার্য।

কুরআন তিলাওয়াতের বিশেষ তিনটি ফায়দা দুইটি আদব | ইসলামী যিন্দেগী