আখিরাতের ব্যাপারে গাফিল ও উদাসীনতা

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.২৮ জানুয়ারি, ২০২৪ঈমান আক্বাইদ

এক ব্যক্তির এক কর্মচারী ছিল- যে বাজার করার সময় প্রতি চার টাকায় এক টাকা বাঁচিয়ে নিয়ে আসতো। একদিন মালিক বললো-আচ্ছা এই পাত্রে আমার নাম খোদাই করে নিয়ে আস। প্রতি অক্ষর এক টাকা করে নেবে। এই নাও আমার নামের ৪ অক্ষরের জন্যে ৪ টাকা দেখি কিভাবে ১ টাকা বাঁচাও। মালিকের নাম ছিল محسن। সে খোদাইকারীকে বলল, এই পাত্রে محش লিখবেন কিন্তু নূকতা দিবেন শেষে। খোদাইকারী যখন নূকতা ছাড়া শুধু محس লিখল, তখন সে বলল, এখন কয়টা নূকতা দিতে হবে। খোদাই কারী বলল ছয়টা। সে বলল আচ্ছা ৫ নূকতা মাফ, শেষ অক্ষরে শুধু একটা নূকতা লাগান এবং محس এর তিন অক্ষরের এই নিন ৩ টাকা। এভাবে ৫ নূকতা মাফ করার জন্য সে ধন্যবাদও পেল এবং ১ টাকা বাঁচিয়েও নিলো। মালিক তার বুদ্ধি ও প্রতিভা দেখে অবাক বিস্ময়ে তাকিয়ে রইল।

(এতে প্রমাণ হয়, দুনিয়াবী কাজে আমরা খুবই হিসেবী। এক টাকা বাঁচাতে বুদ্ধি ও কৌশলের আশ্রয় নেই। আখিরাতের ব্যাপারে একেবারে গাফিল ও উদাসীন।–সংকলক)

আখিরাতের ব্যাপারে গাফিল ও উদাসীনতা | ইসলামী যিন্দেগী