অন্তরে মরিচা দূর করার উপায়

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.১০ সেপ্টেম্বর, ২০২৩আত্মশুদ্ধি, গুনাহ শিরক কুফর ও বিদ‘আত

এখন প্রশ্ন হল, এর প্রতিকার কি? প্রতিকার হচ্ছে- প্রথমে মরিচা সাফ করে পরে রং লাগানো। আমাদের ছেলে-মেয়েরা আজ অনৈসলামীক পরিবেশে শিক্ষা-দীক্ষা গ্রহণ করছে। সুতরাং তাদের অন্তরে মরিচা ধরাই স্বাভাবিক| লোহায় রং লাগালে যেমন মরিচা ধরে না। তেমনি আমাদের ও আমাদের ছেলে-মেয়েদের অন্তরে যদি আল্লাহ তা‘আলার ভয়, মুহাব্বত এবং মুহাম্মাদী চরিত্রের রং লাগানো যায়, তাহলে ঈমান ও দ্বীন নিরাপদ থাকবে। কিন্তু এই রং লাগাতে হলে প্রকৃত আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে। হাদীস শরীফে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- ‘হে মানব সকল! তোমাদের অন্তরে এরকমভাবে মরিচা ধরে, যেমন পানি লোহাকে মরিচা ধরায়।’ আরয করা হল, হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)! মরিচা দূর করার উপায় কি? তিনি বললেন- ‘কুরআন পাক তিলাওয়াত কর, এবং মৃত্যুকে বেশী বেশী স্মরণ করতে থাকো।’

অন্তরে মরিচা দূর করার উপায় | ইসলামী যিন্দেগী