মালফুযাত
১০০%
দানের চেয়ে ঋণের সাওয়াব দ্বিগুন
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, সুদ বিহীন ঋণ প্রদানের প্রথা আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। মানুষ দান সদকা করে কিন্তু ঋণ দিতে প্রস্তুত না। অথচ হাদীসে বলা হয়েছে, দানের চেয়ে ঋণ দেওয়া দ্বিগুন সওয়াব রাখে। দান করলে সে নিশ্চিন্ত ভাবে বসে থাকে যে সে এ টাকা ফেরৎ পাবে না। আর ঋণ দিলে টাকা ফেরৎ পাওয়ার অপেক্ষা করতে থাকে। তার নিজ প্রয়োজন সত্ত্বেও অন্যের প্রয়োজনকে প্রাধান্য দিয়েছে। তাই তিনি সাওয়াবও দ্বিগুন পাবেন। কিন্তু সুদ মুক্ত ঋণ দাতার অভাব। আমরা সকলে চেষ্টা করি এ সাওয়াবের অধিকারী হতে।